বুধবার, ১৮ জুলাই, ২০১৮

গানের অ্যালবাম - Someone Somewhere



“আদমি, আদমি কো ক্যা দেগা
যো ভি দেগা, বহ্‌ হি খুদা দেগা...”

ভক্তের এই চিরকালীন আকুতি পরের পঙতিতে এসে কোথায় যেন সব এলোমেলো হয়ে গেল। সুদর্শন ফকিরের কলম চাবুকের মতো আছড়ে পড়ল -

“মেরা কাতিল হি, মেরা মুন্‌সিব হ্যায়
ক্যা মেরে হক্‌ মে, ফয়সালা দেগা...”

[কাতিল=খুনি, মুনসিব (মুন্সিফ)=বিচারক, হক্=অধিকার]

সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

সবুজ পাহাড়ের পাকদন্ডী বেয়ে জল সইতে যায় যে পুরনারীরা, তাদের মঙ্গলশঙ্খে বেজে ওঠে আশ্বিনের ভোর। কবে কোন গ্রীষ্মসন্ধ্যায় অথবা হিমেলরাতে উলুধ্বনি হয়েছিল ঠিক মনে পড়ে না, তবে পঞ্জিকার পাতায় কাশফুল ফুটলেই স্মৃতিতে ভিড় করে আসে খোলা মাঠ, উদোম হাওয়া আর খোড়ো চালা। একচিলতে উঠোনে কবেকার এক্কাদোক্কা খেলার সঙ্গীসাথীরা। শাশুড়ির গঞ্জনা সইতে হয়না ঠিকই, কিন্তু ঘরেতে চাল বাড়ন্ত হলে সদানন্দ তাঁর জীর্ণ ও পুরাতন বাঘছালে প্রযত্ন হন।

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

নন্দামাঈ, রন্টি স্যাডেল ও আমরা


-১-

কুমায়ুনের চাঁদ রাজবংশে এক কন্যা জন্মগ্রহণ করল। কূলপুরোহিত তার ঠিকুজি তৈরী করে রাজার কাছে গেলেন। বললেন, এই কন্যা অতি সুলক্ষণা, দেবীর অংশে জন্মগ্রহণ এই কন্যার। যথারীতি রাণীমাও শুনলেন সেই কথা। কন্যার নাম রাখা হল, নন্দা। 


বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

নি:সঙ্গ মান্দাস


আমার বড়ো বয়সে একটাও দোয়েল পাখি দেখিনি কোনদিনকী মজা হতো যদি রেলগাড়ি চলে যেত অপার সবুজে। তাহলে হাফপ্যান্ট পরা বয়স মাঠে মাঠে দৌড়ে একাকার। কোথায় চলে গেছে অনন্ত কথা বলা মানুষেরা, শীতলেপে মুড়ি দেওয়া ঠাকুমার ঝুলি। মাঠের আল বেয়ে সীমানাহীন পথে এগিয়ে যাওয়ায় মনকেমন করে ওঠে ঘুমভাঙা সকালে রোজ। অতীতজুড়ে ছড়িয়ে ছিটিয়ে এইসব আদুরে যাপন।

সাদা দাড়ি বুড়ো মাঝিকে আমি নদী পার করে দিতে বললাম। সে বগলদাবায় নৌকো নিয়ে চলে গেলো। ঘাসের সবুজ গন্ধঅলা একলাপথে এ আমি কার অপেক্ষায়?

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

একলা নাবিকের ডিঙি


এইতো গতকাল বেলাভূমি ছেড়েছি। জেটির গায়ে লেগে আছে নির্ঘুম জীবনযাপন। আমার না-কথা বলা রাত্রি, দুটোমাত্র ঝিনুক আর অসংখ্য হাওয়ার ঢেউ মিলেমিশে গিয়েছিল। ঝাউগাছের পাতা বেজে উঠেছিল খিলখিল শব্দে বালিয়াড়ি ধরে পায়ের ছাপ হেঁটে গিয়েছিল বহুদূর। সমস্ত তীর জুড়ে তখন উন্মাদ গোধুলী নাবিক হয়েও কোন বন্দরে আমার বউ নেই কোনদিন

মাঝসমুদ্রের গাঢ় নীল মিশে গেছে কালো রঙে। সীগালের ডানায় ভর করে নেমে আসছে নিঝুম সন্ধ্যা। তারপর ফুটকি ফুটকি বিন্দু। ওপরের ডেকে চিত হয়ে শুয়ে আছি একা। এখন তুমি সঙ্গে থেকো। চেপে ধরে রেখো আমার হাতটা আর তোমার ভেজা চুলের জলের ফোঁটা আমার মুখজুড়ে থাকুক। আমি তৃষ্ণার্ত হয়ে কি চেয়েছিলাম কিছু?

সময় অনন্ত নয়

- ১ -

“If I knew that today would be the last time I’d see you, I would hug you tight and pray the Lord be the keeper of your soul”. - Gabriel García Márquez.


যখন সময় ফুরিয়ে যাবে
রোদ্দুর যেন ছুঁয়ে থাকে তোমায়।



বাবুল মোরা, নইহার ছুটো হি যায়ে ..................

১৮৫৪-র ১৩ই মার্চ, ফাল্গুনের সকাল গোমতী নদীর জল থেকে উঠে আসছে হালকা কুয়াশার দল। এখনো ঘুমঘোরে জড়িয়ে শহরের চোখ। কাইজারবাগের প্রাসাদের প্রাঙ্গনের গাছগুলো ফুলে ফুলে রঙিনপ্রাসাদের ছাদে একলা পায়চারী করছেন ওয়াজেদ আলি শাহ।

আজ বাতাসে গোলাপের খুশবু নেই। নেই ঠুম্‌রীর বোল। হায়, ঠুম্‌রীকে জান দিলাম, মানে তুললাম খোদ এই লক্ষ্ণৌ-এর